Advance Tuition Service Provider এখন SureTutor।

ময়মনসিংহে ২০২২ থেকে টিউটর খুঁজে দিচ্ছি

ময়মনসিংহে হোম টিউটর খুঁজছেন? আগে পড়ানো দেখুন, তারপর সিদ্ধান্ত নিন।

২টি ফ্রি ডেমো ক্লাস শর্ত প্রযোজ্য
  • দুজন আলাদা টিউটরের ১টি করে ডেমো ফ্রি
  • প্রথম টিউটর পছন্দ না হলে ডেমোর পরের দিনের মধ্যে আমাদের জানান
  • তৃতীয় টিউটরের ডেমো ফ্রি নয়
বিস্তারিত নিয়ম ও শর্ত →
অথবা কল করুন 01601019823 টিউশন খুঁজছেন? টিউটর হিসেবে যুক্ত হোন →

Formerly Advance Tuition Service Provider

বাসায় টেবিলে বসে একজন টিউটর ছাত্রকে পড়াচ্ছেন (প্রতীকী ছবি)
  • আইডি যাচাইটিউশন শুরুর আগে টিউটরের প্রতিষ্ঠানের আইডি দেখা হয়
  • আমরাই বাছাই করিকোনো অটোমেটিক ম্যাচিং নয়
  • ডেমো ক্লাস আগেদুজন পর্যন্ত টিউটরের ডেমো ফ্রি, তারপর সিদ্ধান্ত আপনার
  • অভিভাবকের জন্য ফ্রিটিউটর খুঁজতে কোনো ফি নেই
  • তথ্য নিরাপদআপনার ঠিকানা-ফোন শুধু বাছাই হওয়া টিউটর দেখেন, বিক্রি করা হয় না

অভিভাবকদের জন্য

কীভাবে কাজ করে

  1. প্রয়োজন জানান

    শ্রেণি, বিষয়, এলাকা আর বেতন WhatsApp-এ জানান।

  2. আমরা টিউটর বাছাই করি

    তথ্য আর আগের রেকর্ড দেখে মানানসই টিউটর বেছে নিই।

  3. ডেমো ক্লাস

    টিউটরের পড়ানোর ধরন নিজে দেখে নিন।

  4. পছন্দ হলে শুরু

    চালিয়ে যাবেন কিনা, সিদ্ধান্ত পুরোপুরি আপনার।

ডেমো ও ফি-র নিয়ম

  • প্রথম টিউটরকে পছন্দ না হলে ডেমোর পরের দিনের মধ্যে জানান, আরেকজন টিউটর পাঠানো হবে।
  • তৃতীয় টিউটরের ডেমো নিতে চাইলে আগে লিখিতভাবে সম্মত হতে হয়, ওই ডেমো ফ্রি নয়।
  • আমরা অভিভাবকের কাছ থেকে কোনো ফি নিই না। আপনি শুধু টিউটরের ঠিক করা মাসিক বেতন দেবেন।

ডেমো ও ফি-র পুরো নিয়ম পড়তে: শর্তাবলী

একজন মা ফোনে টিউটরের রিকোয়েস্ট পাঠাচ্ছেন, পাশে মেয়ে বই পড়ছে (প্রতীকী ছবি)

আজই আপনার প্রয়োজন জানান

আমার সন্তানের জন্য টিউটর চাই

প্রশ্নোত্তর

সাধারণ কিছু প্রশ্ন

অভিভাবকদের কি কোনো টাকা দিতে হয়?

SureTutor অভিভাবকের কাছ থেকে কোনো ফি নেয় না। আপনি শুধু টিউটরের মাসিক বেতন দেবেন, যা আগে থেকেই ঠিক করা থাকে।

টিউটর পছন্দ না হলে কী হবে?

প্রথম টিউটরের ডেমো ক্লাস ফ্রি। পছন্দ না হলে ডেমোর পরের দিনের মধ্যে আমাদের জানান, আমরা আরেকজন টিউটর পাঠাব এবং তাঁর ডেমোও ফ্রি। অর্থাৎ দুজন পর্যন্ত টিউটরের ডেমো ফ্রি। তৃতীয় টিউটরের ডেমো নিতে চাইলে আগে লিখিতভাবে রাজি হতে হবে এবং সেই ক্লাসের টাকা সরাসরি টিউটরকে দিতে হবে। ওই টিউটরের সাথেই টিউশন শুরু হলে সেই টাকা লাগবে না।

কোন এলাকায় সেবা দেন?

বর্তমানে আমরা শুধু ময়মনসিংহে সেবা দিচ্ছি। নতুন এলাকায় সেবা চালু হলে আমাদের Facebook পেজে জানানো হবে।

টিউটর পেতে কত দিন লাগে?

বিষয়, এলাকা আর বেতনের উপর নির্ভর করে। আমরা যত দ্রুত সম্ভব টিউটর দেওয়ার চেষ্টা করি।

টিউটরদের কীভাবে যাচাই করা হয়?

টিউশন শুরু হওয়ার আগে প্রতিটি টিউটরের প্রতিষ্ঠানের আইডি কার্ড যাচাই করা হয়।

টিউশন রেফার করলে কী পাব?

আপনার রেফার করা টিউশন নিশ্চিত হয়ে শুরু হলে এবং SureTutor ফি হাতে পাওয়ার পর সেই ফির ৫০% আপনাকে দেওয়া হয়। টিউশন শুরু না হলে কোনো অংশ প্রযোজ্য নয়। বিস্তারিত নিয়ম: নিয়ম ও শর্ত, Part C।

আমার তথ্য কি নিরাপদ?

অভিভাবকের নাম, ফোন নম্বর, ঠিকানা আর টিউশনের প্রয়োজন শুধু বাছাই হওয়া টিউটরকেই দেওয়া হয়। টিউটরের কাগজপত্র শুধু যাচাইয়ের কাজে ব্যবহার হয়। আইনের প্রয়োজন ছাড়া, সম্মতি ছাড়া কারো সাথে শেয়ার করা হয় না। আমরা আপনার তথ্য বিক্রি করি না।

আমার তথ্য দেখতে, ঠিক করতে, মুছতে বা আপডেট বন্ধ করতে চাই।

WhatsApp-এ 01601019823 নম্বরে বা suretutor.online@gmail.com-এ লিখুন। আমরা দ্রুত ব্যবস্থা নেব। যেকোনো সময় সম্মতি তুলে নিতে পারেন। বিস্তারিত: গোপনীয়তা নীতি।

SureTutor কি নিবন্ধিত প্রতিষ্ঠান?

SureTutor (শিওর টিউটর) (আগে Advance Tuition Service Provider) ২০২২ সাল থেকে টিউটর ও অভিভাবকদের মধ্যে যোগাযোগ করিয়ে দিচ্ছে। আমরা এখন নিবন্ধনহীন প্রতিষ্ঠান হিসেবে চলছি এবং আনুষ্ঠানিক নিবন্ধনের কাজ করছি।

আরও কিছু জানার থাকলে বা শুরু করতে চাইলে

আমার সন্তানের জন্য টিউটর চাই

WhatsApp-এ পাঠান
ধাপগুলো ছাড়াই সরাসরি WhatsApp-এ কথা বলুন