রেফার করুন, আয় করুন
কত পাবেন
SureTutor টিউটরের কাছ থেকে আসলে যে ফি পায়, তার ৫০% আপনি পাবেন। হিসাব হয় সেই ফির উপর, টিউটরের বেতনের উপর নয়। ফি কমলে বা ফেরত দিলে আপনার অংশও সেই অনুযায়ী বদলায়।
উদাহরণ: মাসিক বেতন ৬,০০০ টাকা, টিউশন ৩ মাস বা বেশি চলবে। SureTutor-এর ফি ৩,০০০ টাকা, আপনার অংশ ১,৫০০ টাকা।
কখন পাবেন
SureTutor ফি হাতে পাওয়ার পরেই আপনার অংশ দেওয়া হয়। আগে বা অগ্রিম কোনো পেমেন্ট হয় না।
অভিভাবক টিউটর নিশ্চিত করলে এবং টিউশন শুরু হলেই রেফার সফল ধরা হয়। শুধু টিউশনের রিকোয়েস্ট বা টিউটরের নাম প্রস্তাব করলে সফল রেফার হয় না।
কীভাবে রেফার করবেন
- অভিভাবকের টিউটর লাগার কথা WhatsApp-এ আমাদের জানান, সাথে অভিভাবকের ফোন নম্বর দিন।
- মেসেজে লিখে দিন যে এটি আপনার রেফার।
- টিউটর বাছাই আমরা করি। অভিভাবক নিশ্চিত করলে টিউশন শুরু হয়।
- চাইলে রেফার করা টিউশন চলছে, শুরু হয়নি নাকি শেষ হয়েছে, তা আমরা আপনাকে জানাব।
রেজিস্টার্ড টিউটররাও পার্টনার হতে পারেন
রেজিস্টার্ড টিউটররাও রেফার করতে পারেন। তবে নিজে যে টিউশন নেবেন তাতে কোনো অংশ নেই, আর রেফার করা টিউশনে টিউটর বাছাইয়ে বাড়তি সুবিধাও নেই। টিউটর বাছাই সবসময় SureTutor করে।
যা জেনে রাখা ভালো
- কোনো নিশ্চয়তা নেই: টিউটর পাওয়া বা রেফার সফল হওয়ার নিশ্চয়তা আমরা দিই না। অভিভাবক মত বদলালে, টিউটর টিউশন না নিলে বা টিউশন শুরু না হলে কোনো অংশ প্রযোজ্য নয়।
- দরদাম বা প্রতিশ্রুতি নয়: টিউটর বা অভিভাবককে ফি, সময়কাল বা কমিশনের প্রতিশ্রুতি দেওয়ার অধিকার পার্টনারের নেই।
- একই টিউশন একাধিকজন রেফার করলে: অভিভাবকের ফোন নম্বর দিয়ে মেলানো হয় এবং প্রথম বৈধ রেফার গণ্য হয়। আমাদের রেকর্ডে আগে থেকেই থাকা অভিভাবক নতুন রেফার নয়। কপি করা বা মিথ্যা রেফার গ্রহণযোগ্য নয়।
- অভিভাবকের তথ্য: শুধু ওই রেফার করা টিউশনের কাজে ব্যবহার করবেন, অন্য কাউকে দেবেন না।
- আপনার তথ্য: আপনার নাম, ফোন নম্বর ও পেমেন্টের তথ্য আমরা শুধু রেফার রেকর্ড করতে ও আপনার অংশ দিতে নিই।
পূর্ণ নিয়ম: নিয়ম ও শর্ত (Part C)