টিউটরদের জন্য
ময়মনসিংহে SureTutor-এর সাথে পড়ান
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আর নিবেদিত টিউটরদের জন্য। যোগ দিতে কোনো খরচ নেই।
- রেজিস্ট্রেশন ফ্রি
- মাত্র ২ মিনিট
- WhatsApp-এ ইউনিক আইডি
রেজিস্ট্রেশন
রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করে সাবমিট করুন, মাত্র ২ মিনিট।
যাচাই ও ইউনিক আইডি
আপনার তথ্য যাচাই করে WhatsApp-এ আপনার ইউনিক আইডি পাঠানো হয়।
গ্রুপে যোগ দিন, আবেদন করুন
ইউনিক আইডি দিয়ে আমাদের প্রাইভেট Facebook গ্রুপে যোগ দিন। টিউশন সেখানেই পোস্ট হয়, মিললে আবেদন করুন।
ডেমো, তারপর শুরু
শর্টলিস্ট হলে ১টি বেতনহীন ডেমো ক্লাস, আর টিউশন শুরুর আগে Stage 2 যাচাই (নিচে দেখুন)। ডেমোর সময় অভিভাবকের সাথে সরাসরি ঠিক করুন। এরপর অভিভাবক সিদ্ধান্ত নেন; নিশ্চিত করলে পড়ানো শুরু।
যাচাই প্রক্রিয়া
তিন ধাপে আপনার প্রোফাইল
কোন ধাপে কোন তথ্য লাগে, আগেই জেনে নিন।
-
Stage 1
রেজিস্ট্রেশন
সবাই এখান থেকে শুরু করেন।
- নাম, জেন্ডার, WhatsApp নম্বর, ইমেইল, Facebook প্রোফাইল লিংক
- বর্তমান এলাকা, প্রতিষ্ঠান, বিভাগ, বর্ষ ও সেমিস্টার
- যে বিষয় ও ক্লাস পড়াতে পারেন, মাধ্যম, অভিজ্ঞতার সংক্ষিপ্ত বিবরণ
- ঐচ্ছিক: সর্বশেষ ফলাফল (CGPA) এবং HSC-র কলেজ, সাল ও GPA
এই ধাপে আইডি কার্ড লাগে না। শেষে আপনি WhatsApp-এ ইউনিক আইডি পান।
-
Stage 2
যাচাই
কোনো নির্দিষ্ট টিউশনের জন্য শর্টলিস্ট হলে।
- ইউনিক আইডি, WhatsApp নম্বর ও ইমেইল
- বর্তমান ও স্থায়ী ঠিকানা
- অভিভাবকের ফোন নম্বর (ঐচ্ছিক, শুধু জরুরি যোগাযোগের জন্য)
- প্রতিষ্ঠানের আইডি কার্ডের সামনে ও পিছনের ছবি
নির্দিষ্ট টিউশনের জন্য আরও তথ্য চাওয়া হতে পারে।
-
Verified
যাচাই সম্পন্ন
তথ্য ও আইডি মিললে।
আপনার ফর্মের তথ্য ও আইডি কার্ড মিলিয়ে দেখা হয়। সব মিললে আপনাকে Verified টিউটর হিসেবে চিহ্নিত করা হয়। টিউশন শুরুর আগে এই যাচাই শেষ হতে হয়।
আপনার তথ্য কীভাবে ব্যবহার ও সংরক্ষণ হয়, আর মুছতে চাইলে কী করবেন: গোপনীয়তা নীতি
SureTutor ফি কত?
ফি নেওয়া হয় শুধু প্রথম মাসের বেতন থেকে। হার নির্ভর করে টিউশন নিশ্চিত করার সময় যত মাসের কথা ঠিক হয়, তার উপর।
টিউশনের সময়কাল যদি হয়…
- ১ মাস৩০%প্রথম মাসের বেতনের
- ২ মাস৪০%প্রথম মাসের বেতনের
- ৩ মাস বা বেশি৫০%প্রথম মাসের বেতনের
উদাহরণ: মাসিক বেতন ৬,০০০ টাকা, টিউশন ৩ মাস বা বেশি চলবে। ফি ৩,০০০ টাকা, পেমেন্ট ডেটে দিতে হবে। ২য় মাস থেকে পুরো বেতন আপনার।
- কখন দেবেন: টিউশন ঠিক হওয়ার সময় কিছু দিতে হয় না। পেমেন্ট ডেট হলো টিউশন শুরুর এক মাস পরের তারিখ (যেমন ১০ তারিখে শুরু হলে পরের মাসের ১০ তারিখ)। ওই তারিখে আমাদের দেওয়া পদ্ধতিতে ফি দিতে হয়। প্রথম মাসের বেতন ওই তারিখের পরে পেলে যেদিন পাবেন সেদিনই ফি দিতে হয়। বেতন পেলে আমাদের জানাবেন।
- এক মাস মানে: প্রায় ৪ সপ্তাহের ক্লাস। যেমন সপ্তাহে ৩ দিন হলে ১২টি ক্লাস।
- ফি কখন ঠিক হয়: টিউশন নিশ্চিত করার সময় যে সময়কাল ঠিক হয়, সেটা দিয়েই। পরে অভিভাবক টিউশন বাড়ালে ফি বদলায় না।
- কমপক্ষে: অভিভাবক নিশ্চিত করলে অন্তত ১ মাস পড়াতে হবে।
- যা করা যাবে না: ফি এড়াতে আমাদের পরিচয় করিয়ে দেওয়া অভিভাবকের সাথে সরাসরি টিউশন ঠিক করা যাবে না।
পূর্ণ বিবরণ: নিয়ম ও শর্ত · সর্বশেষ হালনাগাদ ১৯ অক্টোবর ২০২৬
প্রশ্নোত্তর
সাধারণ কিছু প্রশ্ন
রেজিস্ট্রেশন করলেই কি টিউশন পাব?
না, টিউশন পাওয়ার নিশ্চয়তা নেই। অভিভাবকের প্রয়োজন অনুযায়ী আমরা মানানসই টিউটর বেছে নিই। কোনো টিউশনের জন্য আপনি শর্টলিস্ট হলে আমরা WhatsApp-এ জানাই। শেষ পর্যন্ত টিউটর ঠিক করা অভিভাবকের সিদ্ধান্ত।
টিউটরদের কীভাবে যাচাই করা হয়?
রেজিস্ট্রেশনে আইডি কার্ড লাগে না, শুধু আপনার তথ্য দেখা হয়। কোনো টিউশনে শর্টলিস্ট হলে দ্বিতীয় ধাপের ফর্মে প্রতিষ্ঠানের আইডি কার্ডের (সামনে ও পিছনে) ছবিসহ কাগজপত্র নিয়ে প্রথম টিউশনের আগে যাচাই করা হয়।
ডেমো ক্লাস কীভাবে হয়?
প্রতিটি টিউটর অভিভাবকের জন্য ১টি বিনা বেতনের ডেমো ক্লাস নেন। ডেমোর সময় আপনি ও অভিভাবক নিজেরা ঠিক করেন, আর চূড়ান্ত সময় এবং ডেমো হওয়ার পর আমাদের জানাতে হয়। অভিভাবক এগোতে না চাইলে ডেমোর পরের দিনের মধ্যে আমাদের জানান, তখন আমরা আরেকজন টিউটর পাঠাই। অভিভাবক তৃতীয় বা পরের টিউটরের ডেমো নিতে চাইলে আগে লিখিতভাবে রাজি হয়ে ওই টিউটরকে সরাসরি টাকা দেন। টিউশন ওই টিউটরের সাথে শুরু হলে সেই টাকা লাগে না।
ফি কত লাগে?
টিউশন কনফার্ম হওয়ার সময় যত মাসের জন্য ঠিক হয়, সেই অনুযায়ী ফি আপনার প্রথম মাসের বেতনের: ১ মাস হলে ৩০%, ২ মাস হলে ৪০%, ৩ মাস বা তার বেশি হলে ৫০%। পরে অভিভাবক মেয়াদ বাড়ালেও ফি বাড়ে না। এক মাস মানে সম্মত ক্লাসের প্রায় চার সপ্তাহ (যেমন সপ্তাহে ৩ দিন হলে ১২টি ক্লাস)।
টিউটর হিসেবে ফি কখন দিতে হয়?
কনফার্মের সময় কোনো ফি লাগে না। পেমেন্ট ডেট হলো টিউশন শুরুর এক মাস পরের তারিখ (যেমন ১০ তারিখে শুরু হলে পরের মাসের ১০ তারিখ)। ওই তারিখে আমাদের দেওয়া পদ্ধতিতে ফি দিতে হয়। প্রথম মাসের বেতন ওই তারিখের পরে পেলে যেদিন পাবেন সেদিনই ফি দিতে হয়। বেতন পেলে আমাদের জানাবেন।
টিউশন শুরুর পর আমাকে কী জানাতে হবে?
চারটা বিষয় জানাতে হবে: (১) ডেমোর চূড়ান্ত সময়, (২) প্রতিটি ডেমো হওয়ার পর, (৩) তিন ক্লাস শেষে একটি ফাইনাল আপডেট, যাতে সম্মত মাসিক বেতন ও মেয়াদ থাকবে, এরপর টিউশন কনফার্ম ধরা হয়, (৪) প্রথম মাসের বেতন পেলে। ফি দেওয়া পর্যন্ত টিউশন বন্ধ বা সময় বদলের মতো গুরুত্বপূর্ণ খবরও দ্রুত জানাবেন। আমরাও মাঝে মাঝে আপডেট জানতে যোগাযোগ করতে পারি।
অভিভাবকের সাথে সরাসরি টিউশন ঠিক করা যাবে?
না। আমাদের পরিচয় করানো অভিভাবকের সাথে ফি এড়াতে সরাসরি টিউশন ঠিক করলে ফি পাওনা থাকে এবং আপনাকে সাময়িক বরখাস্ত করা হতে পারে। কনফার্মের পর অন্তত এক মাস টিউশন চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দিতে হয়।
পুরো নিয়ম পড়তে: শর্তাবলী